শুভ সকাল। আজ ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন বাসায় ছিলেন বলেই আদালতের কাছে দাবি করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। আদালতের কাছে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে তিনি বলেছেন, ‘মাননীয় আদালত, ৫ আগস্ট তো আমি বাসায় ছিলাম। আমি কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িত নই। বিস্তারিত পড়ুন ...
তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে অমর একুশে বইমেলার একটি স্টলে বাগ্বিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা ‘সব্যসাচী’ নামের স্টলটি ঘিরে এ ঘটনা ঘটে। পরে ওই স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ। স্টলে থাকা ব্যক্তিকে ঘটনাস্থল থেকে পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন... https://www.prothomalo.com/bangladesh/wkob787az9
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। এ ছাড়া জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ দাবিতে এই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। বিস্তারিত পড়ুন ...
অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের ফসল। এ কারণে সরকারের কাছে প্রত্যাশা অনেক বেশি। জনগণের একটা বড় অংশ সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সরকারের ভূমিকায় মনে হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করার কথা, সেসবের দিকে তাদের মনোযোগ নেই। বিস্তারিত পড়ুন...
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে আদালতে দেখা গেছে তরুণ গায়ক শেখ সাদীকে। পরে জানা যায়, পরীমনির মামলায় জামিনদার হয়েছেন এই তরুণ গায়ক। এর পর থেকে শেখ সাদীকে নিয়ে আলোচনা বেড়েছে। এর মধ্যে সাদীর একটি পোস্ট যেন সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে। গতকাল রাতে সাদী তাঁর ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। বিস্তারিত পড়ুন ...