সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আন্দোলনে ব্যর্থতা, বিএনপিতে নানা প্রশ্ন

বিএনপি

সরকার পতনের এক দফার আন্দোলনে বিএনপি কার্যত ব্যর্থ হয়েছে। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ যখন টানা চতুর্থ দফায় সরকার গঠন করেছে, তখন বিএনপির নেতা-কর্মীদের অনেকের মুখেই এমন আলোচনা। পাশাপাশি এত মামলা, গ্রেপ্তার, চাপ ও প্রলোভনের পরও দল ভাঙেনি এবং মানুষ ভোটে সেভাবে সাড়া দেয়নি; এটাকে সফলতা হিসেবে দেখছেন দলটির অনেকে।

বিস্তারিত পড়ুন...

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, এ অবস্থা কত দিন জানাল আবহাওয়া অফিস

ঘন কুয়াশায় সৈয়দপুর-রংপুর মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। নীলফামারী, ২৪ জানুয়ারি
ছবি: প্রথম আলো

দেশের উত্তর ও মধ্যাঞ্চলে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা আর দক্ষিণে মেঘ। দক্ষিণের জনপদ মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে তাদের পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে; তারপরও দেশের ২১টি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

 বিস্তারিত পড়ুন...

কী আছে আলোচিত শরীফার গল্পে

নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণীত সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ বিষয়ক অধ্যায়ের অংশবিশেষের চিত্র

নতুন শিক্ষাক্রমের আলোকে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি অধ্যায়ে হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতামূলক একটি পাঠ রয়েছে। এ নিয়ে বিতর্ক চলছে। বিষয়টি নতুন করে সামনে এসেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক একটি অনুষ্ঠানে এ নিয়ে বইয়ের পাতা ছিঁড়ে ফেলার পর। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত পড়ুন...

মেট্রোরেল যা শেখাল আমাদের

আওয়ামী লীগ আমলের মেগা প্রকল্পগুলোর মধ্যে মেট্রোরেল ও পদ্মা সেতুর বিরুদ্ধে থাকা মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। পদ্মা সেতু নিয়ে দেশের প্রধান রাজনৈতিক বিরোধী দল বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন কটু কথা বললেও তাতে যে ভীষণ প্রতিক্রিয়া হয়েছে, এমনটা বলা যাবে না। আর মেট্রোরেল নিয়ে তেমন সমালোচনা শোনাই যায়নি।

বিস্তারিত পড়ুন ...

কীভাবে ৭০ কেজি ওজন কমালেন, জানালেন সুমন

অর্থহীন ব্যান্ড দলের প্রধান সাইদুস সালেহীন সুমন
ছবি : সুমনের ফেসবুক

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অর্থহীন ব্যান্ড দলের প্রধান সাইদুস সালেহীন সুমন। তিনি ‘বেজবাবা সুমন’ নামেই শ্রোতাদের কাছে পরিচিত। গত বছর থেকে ফিরেছিলেন গানে। হঠাৎ করে ফেসবুকে তাঁর রোগা–পাতলা একটা স্থিরচিত্র ছড়িয়ে পড়ে। এরপর ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা তাঁদের প্রিয় তারকাকে নিয়ে চিন্তায় পড়েন। তবে সবাইকে আশ্বস্ত করে বেজবাবা সুমন জানান, তিনি এখন ক্যানসারমুক্ত। এ–ও জানালেন, তিনি ৭০ কেজি ওজন কমিয়েছেন। 

বিস্তারিত পড়ুন...