সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে

সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়ছবি: ভিডিও থেকে নেওয়া

সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে মোজাফফরকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাঁকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়।

আরও পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফরকে আজ হাজির করতে ২১ জুলাই নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনাল-২–এর ‘মিস কেস ১/২৬’ মামলায় মোজাফফরকে আজ আনা হলো। মামলাটি করেন চিফ প্রসিকিউটর। মামলার অপর আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক মোজাফফরকে ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন বৃহস্পতিবার তাঁকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তৎকালীন মেজর মোজাফফরের বয়স এখন ৭৭ বছর।

আরও পড়ুন
আরও পড়ুন