সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। দুই দিনের সাপ্তাহিক ছুটি ও রোববার স্বাধীনতা দিবসের ছুটির পর আজ খুলেছে অফিস-আদালত। চীনের কাছে থেকে কঠিন শর্তে ৫০ কোটি ডলারের বেশি ঋণ নেওয়া–সংক্রান্ত প্রতিবেদনটিতে আজ পাঠকের সাড়া মিলেছে ভালো। মুরগিসহ বাজারের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আজ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি আছে রাজনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোর আলোচিত পাঁচ খবরে।

১

কঠিন শর্তে আরও চীনা ঋণ নিচ্ছে সরকার

ডলার
ছবি: সংগৃহীত

ঋণের শর্ত হলো, চীনের এক্সিম ব্যাংকই প্রকল্পের ঠিকাদার ঠিক করে দেবে। সুদের হার সোয়া ২ শতাংশের মতো হলেও ঋণ পরিশোধের সময় মাত্র ১৫ বছর। এ ছাড়া গ্রেস পিরিয়ড পাঁচ বছর। অর্থাৎ ২০২৩ সালে ঋণচুক্তি হলে ২০২৭ সাল থেকে ঋণ পরিশোধ শুরু হবে। ঋণ পরিশোধের সময়সীমা বেশ কম বলে ঋণের কিস্তির পরিমাণ তুলনামূলক বেশি হয়। বিস্তারিত পড়ুন...

২

এক কেজি মুরগিতে ৫৫ টাকা মুনাফা কী করে সম্ভব

ব্রয়লার মুরগির এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে ব্যবসায়ীরা মুরগির বাচ্চা, খাদ্য এবং বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধিকে দায়ী করলেও শুধু এসব উপাদানের মাধ্যমে দুই মাসে এই রেকর্ড মূল্যবৃদ্ধির সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় না। বিস্তারিত পড়ুন...

৩

জন্মনিয়ন্ত্রণসামগ্রীর দাম চড়া, প্রজনন স্বাস্থ্যে প্রভাব কী

জন্মনিয়ন্ত্রণসামগ্রীর দাম বেড়ে যাওয়ার ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভপাত বেড়ে যাওয়া এবং যৌন রোগ বৃদ্ধির আশঙ্কা করছেন জনসংখ্যা ও জনস্বাস্থ্যবিদেরা। তাঁদের পরামর্শ, সরকারিভাবে এখন এসব সামগ্রী আরও সহজলভ্য করতে হবে। বিস্তারিত পড়ুন...

৪

বার্সেলোনায় ফিরতে যে ৩ শর্ত মানতে হবে মেসিকে

বার্সা ক্যারিয়ারের শেষভাগে দলকে নেতৃত্ব দিয়েছেন মেসি
ফাইল ছবি

প্রিয় প্রাঙ্গণে প্রত্যাবর্তনের সময়টা কি এবার এসেই গেছে? আর মাত্র তিন মাস। এর মধ্যে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না হলে ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হয়ে যাবেন মেসি। তখন বার্সায় ফিরতে আর কোনো বাধা থাকবে না তাঁর। বিস্তারিত পড়ুন...

৫

আসলেই কি সালমান শাহ-মৌসুমী শৈশবের বন্ধু ছিলেন, যা বললেন সালমানের মা ও মৌসুমী

মৌসুমী, সালমান শাহ ও নীলা চৌধুরী
ছবি: সংগৃহীত

মৌসুমীর ভাষ্য, সালমান শাহর সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল তাঁর। তাঁরা তখন খুলনায় থাকতেন। এই পরিচয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ছোটবেলায় ইমন (সালমান শাহর ডাকনাম) আর আমি প্লে গ্রুপ ও নার্সারিতে একসঙ্গে পড়েছি। বাবার চাকরির কারণে ইমনের পরিবার খুলনা সার্কিট হাউসে থাকত। বিস্তারিত পড়ুন...