সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২২ এপ্রিল, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে শেখ হাসিনার সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক অন্তত চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দেখা গেছে। লন্ডনের ওটু এলাকায় স্থানীয় সময় রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত পড়ুন...

২

পলক বললেন, কারাগার থেকে শীতের সোয়েটার হারিয়ে গেছে, উদ্ভট বলছেন তত্ত্বাবধায়ক

জুনাইদ আহ্‌মেদ পলককে আজ সোমবার হাজতখানা থেকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ
ছবি : আসাদুজ্জামান

কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক আইনজীবীদের কাছে দাবি করেছেন, কারাগার থেকে তাঁর দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। আইনজীবীর উদ্দেশে পলক বলেন, ‘আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কি না, জানি না। কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয়, তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে।’ বিস্তারিত পড়ুন...

৩

মারা গেলেন পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস
ফাইল ছবি: রয়টার্স

পোপ ফ্রান্সিস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তাঁর। ভ্যাটিকান জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান তিনি।
বিস্তারিত পড়ুন...

৪

দুই কূলই হারাতে বসেছেন ১০ বিদ্রোহী নারী ফুটবলার

ভুটানের মাটিতে বাংলাদেশের নারী ফুটবলাররা।
সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলে ত্রিদেশীয় সিরিজ খেলতে ২৭ মে জর্ডানের বিমান ধরার কথা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। ভুটানে খেলতে যাওয়া ১০ ফুটবলারের জন্য সেই যাত্রায় সঙ্গী হওয়ার পথটা কঠিন হয়ে গেল। যা–ও তাঁদের দলে ফেরার কিছুটা সম্ভাবনা ছিল, শনিবার ভুটানের লিগ শুরু না হয়ে স্থগিত হওয়ায় সেই সম্ভাবনাটুকুও প্রায় শেষ! বিস্তারিত পড়ুন...

৫

বিনিয়োগ সম্মেলন থেকে কী পেলাম, কী পাব

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি বিনিয়োগ সম্মেলন আয়োজন করে
ছবি: প্রথম আলো

অধ্যাপক ইউনূস গুণগ্রাহিতার পরিচয় দিয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের মতো সব প্রতিষ্ঠানের নেতৃত্বে ঝাঁকে ঝাঁকে অবসরপ্রাপ্ত আমলা বসিয়ে দেননি। এভাবে বিগত সরকার আনুগত্যের গ্যারান্টি পেয়েছিল, কিন্তু উদ্ভাবন পায়নি। প্রতিষ্ঠানের মান দিন দিন খারাপ হয়েছিল। বিস্তারিত পড়ুন...