সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

লাইনের গ্যাস টেনে আনতে অনলাইনে বিক্রি হচ্ছে অবৈধ কম্প্রেসর, কী করছে তিতাস

ফেসবুকের বিভিন্ন পেজ ও অনলাইন সাইটে বিক্রি হচ্ছে ছোট আকারের গ্যাস কম্প্রেসর বা বুস্টার
ছবি: ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনের স্ক্রিনশট

ফেসবুকে স্ক্রলিং করতেই সামনে এল একটি বিজ্ঞাপন। একজন বলছেন, ‘বাসায় ভরপুর মেহমান এসেছে। কিন্তু তখনই দেখলেন, চুলায় গ্যাস নাই। সমাধান নিয়ে এসেছি আমরা। ৩ থেকে ৫ গুণ বেশি চাপে গ্যাস পাবেন এখন। মাত্র একটি ছোট কম্প্রেসর বসালেই মিলবে সমাধান।’ বিস্তারিত পড়ুন...

স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, ঝাঁপ দিয়ে দুজনকে উদ্ধার করে মারা গেলেন তরুণ

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামার আগে সেলফিতে নারী–শিশুসহ ছয়জন। তাঁদের মধ্যে পাঁচজন তলিয়ে গিয়েছিলেন। দুজনকে টেনে তোলা গেলেও অন্য তিনজন নিখোঁজ ছিলেন। আজ শনিবার সকালে একজনের লাশ উদ্ধার হয়েছে। অন্য দুজন এখনো নিখোঁজ
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমেছিলেন নারী–শিশুসহ ছয় স্বজন। তাঁদের মধ্যে পাঁচজন স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যাচ্ছিলেন। বিষয়টি দেখে তাঁদের বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেন স্থানীয় এক তরুণ। বিস্তারিত পড়ুন...

ব্রিকস সম্মেলনে নজর কাড়ছে চীনা প্রেসিডেন্টের সুসজ্জিত লিমোজিন, কী আছে এতে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গাড়ি ‘হংছি এন৭০১’ (ডানে)
ফাইল ছবি: রয়টার্স

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ শনিবার বসছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংও যোগ দিচ্ছেন। এ সফর ঘিরে ভূরাজনৈতিক আলোচনার পাশাপাশি নজর কাড়ছে তাঁর সরকারি গাড়িটি। বিস্তারিত পড়ুন...

বুক চিতিয়ে লড়াই করেও দলকে বাঁচাতে পারলেন না হাসান

দলকে জেতাতে পারলেন না হাসান
কেন্ট ক্রিকেট

না, হাসান মাহমুদ পারেননি! বল হাতে নিজের কাজটা করতে পারলেও ব্যাটিংয়ে কেন্টের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারেননি। ফলাফল? ডার্বিশায়ারের কাছে কেন্টের হার। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন টু–তে চার দিনের এ ম্যাচে ডার্বিশায়ারের কাছে কেন্ট হেরেছে ১৮১ রানে। বিস্তারিত পড়ুন...

ফারদীন-ফাইজার আম্মুকে ভালোবাসার কথা জানালেন ওমর সানী

বিয়ের আসরে ওমর সানিকে আংটি পরিয়ে দিচ্ছেন মৌসুমীর মা, পাশে মৌসুমীর বাবা
ছবি : ওমর সানীর ফেসবুক থেকে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানীর প্রেম-ভালোবাসার গল্প তিন দশক পেরিয়েও দর্শকের আগ্রহের বিষয়। ১৯৯৫ সালের ৪ মার্চ চুপিসারে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের দেড় বছর পর ২ আগস্ট সেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এরপর কেটে গেছে ৩১ বছর। বিস্তারিত পড়ুন...