হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী হাজারের ওপর

হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুর সংখ্যা কমছে নাফাইল ছবি

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা) দেশে আরও তিন শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৮৩১ শিশুর।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগের বান্দরবানের দুটি এবং ঢাকার একটি।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৭৯ শিশুর। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৯ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৭৩৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯ হাজার ৩৬৬ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫ হাজার ১৯৮ শিশু।