সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক শামীম আরা হাসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য পদে অধ্যাপক শামীম আরা হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০–এর ধারা ৩১ (১) অনুযায়ী রাষ্ট্রপতি চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন।
গতকাল বুধবার উপসচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগসংক্রান্ত এ আদেশ জারি করা হয়। আজ বৃহস্পতিবার সোনারগাঁও ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অধ্যাপক শামীম আরা হাসান সোনারগাঁও ইউনিভার্সিটির শুরু থেকে স্থাপত্য বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।