মিছিলে মশাল ব্যবহার না করার অনুরোধ পুলিশের

ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিছিল, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনো ধরনের মশাল ব্যবহার না করতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ। আজ সোমবার রাতে পুলিশ সদর দপ্তর এক খুদে বার্তায় এ তথ্য জানায়।

পুলিশ সদর দপ্তর জানায়, জননিরাপত্তার স্বার্থে এ অনুরোধ করা হয়েছে।

এর আগে ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত নির্বাচনী কাজে বাধা হতে পারে, এমন রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর এ নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এতে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত নির্বাচনী প্রচার–প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট দেওয়ায় নিরুৎসাহিত হতে পারেন, এমন কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।