প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ প্রতিনিধি দল।
আজ রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে শামছুল ইসলামের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধন আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।