শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়-সংক্রান্ত খবরগুলো। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিবিসির বিশ্লেষণ, পুতিন কি আধুনিক রাশিয়ার ‘জার’ হয়ে উঠছেন— খবরটিতেও পাঠকের আগ্রহ ছিল। এ ছাড়া রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
২৫ বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আবদুল আজিজ, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা তিনজনই পলাতক। বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের আহত দুই বৈমানিকের একজন নিহত হয়েছেন। আহত অপর বৈমানিক চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন প্রথম ক্ষমতায় বসেছিলেন ২০০০ সালে। মঙ্গলবার শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা পঞ্চম মেয়াদে ক্ষমতা ধরে রাখলেন তিনি। তাঁর আমলে প্রথম দিকে রাশিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসলেও এখন চিত্র ভিন্ন। দিন দিন কর্তৃত্ববাদী হয়ে উঠছেন তিনি। বিবিসির রাশিয়াবিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গ মনে করেন, পুতিন আধুনিক যুগের জার (রুশ সম্রাট) হয়ে উঠছেন। বিস্তারিত পড়ুন...
টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে ‘তুফান’ তৈরি হয়েছে। টিজারের নিচে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকেরা। পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবাররাও মুগ্ধ ‘তুফান’-এর টিজারে। আলাদা ভিডিও বানিয়ে টিজারের প্রশংসা করেছেন তাঁরা। বিস্তারিত পড়ুন...
লড়াইটা যেন সানরাইজার্স হায়দরাবাদ বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নয়, ট্রাভিস হেড বনাম অভিষেকক শর্মার। রান তাড়া করতে নেমে হায়দরাবাদের দুই ওপেনার যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছেন। কে কত দ্রুত রান তুলতে পারেন, কে কয়টা ছক্কা মারতে পারেন। বিস্তারিত পড়ুন...