টানা সপ্তমবারের মতো নির্বাচিত আবদুস শহীদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে মো. আবদুস শহীদ। এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা সপ্তমবারের মতো বিজয়ী হলেন তিনি।
আজ রোববার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করা হয়েছে।
আবদুস শহীদ ২ লাখ ৪১ হাজার ৪২১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আবদুল মুহিত হাসানী মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৯০ ভোট। আরেক প্রার্থী বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আনোয়ার হোসেন মিনার প্রতীক নিয়ে ৫ হাজার ৬৮ ভোট পেয়েছেন।