সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ সোমবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, মতামত, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল

প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে
ছবি: খালেদ সরকার

ছাত্র-জনতার ৩৬ দিনের তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি হচ্ছে আগামী বুধবার। দিনটি সামনে রেখে প্রথম আলোর মুখোমুখি হয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময়ের গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। বিস্তারিত পড়ুন...

পরীক্ষা নয়, এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় ২৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে
প্রথম আলো ফাইল ছবি

আসন্ন শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ আগের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। বিস্তারিত পড়ুন...

ইরানের আহমাদিনেজাদ নিয়ে নিউইয়র্ক টাইমসের গল্পটি কেন বিশ্বাস করা যায় না

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
ফাইল ছবি: রয়টার্স

চলতি মাসে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ইসলামিক প্রজাতন্ত্র-পরবর্তী ইরানের নেতা হিসেবে বসানোর লক্ষ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বছরের পর বছর ধরে তাঁকে নিজেদের গোয়েন্দা ‘অ্যাসেট’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে। গল্পটি শুনতে যতই রোমাঞ্চকর লাগুক না কেন, সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করলে দেখা যাবে, এটি নানা অসংগতিতে ভরা। বিস্তারিত পড়ুন...

জিদান, এমবাপ্পেসহ দলবদলে যে ৫ ফুটবলারকে হারিয়ে আফসোস করেছে ক্লাবগুলো

জিনেদিন জিদান ও কিলিয়ান এমবাপ্পে
ফাইল ছবি

বিশ্বকাপ শেষ, ক্লাব ফুটবলও শুরু হয়নি। ফুটবল অনুরাগীদের এখন খোরাক বলতে শুধু দলবদলের বাজারের নানা খবর। ইউরোপের সব বড় ক্লাবই ব্যস্ত নিজেদের দল গোছাতে। সবাই চায়, কম দামে ভালো খেলোয়াড় পেতে। কেউ কেউ সুযোগ পেয়েও এমন রত্নদের হারিয়েছে হেলায়, যা পরবর্তী সময় বাড়িয়েছে দলগুলোর আক্ষেপও। বিস্তারিত পড়ুন...

কোটি ছাড়িয়ে পূর্ণিমা–পরীমনি, অপু–ফারিয়া ও মিমদের কার কত

নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, পূর্ণিমা, পরীমনি ও বিদ্যা সিনহা মীম
কোলাজ

সিনেমার সাফল্য, জনপ্রিয়তা কিংবা অভিনয়জীবনের অর্জনের পাশাপাশি এখন তারকাদের প্রভাবের আরেকটি গুরুত্বপূর্ণ হিসাব ধরা হয় সামাজিক যোগযোগমাধ্যম। বাংলাদেশে এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ফেসবুক অনুসারীর সংখ্যা। অবশ্য কোনো তারকার অভিনয়দক্ষতা, সাফল্য বা গ্রহণযোগ্যতার মানদণ্ড এটি নয়; বরং সামাজিক যোগযোগমাধ্যমে তাঁর উপস্থিতি ও জনপ্রিয়তার একটি আলাদা চিত্র তুলে ধরে। বিস্তারিত পড়ুন...