ইউআইইউতে স্মার্ট গ্রিড অন্বেষণ, টেকসই শক্তির ভবিষ্যত গঠন শীর্ষক সেমিনার
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘স্মার্ট গ্রিড অন্বেষণ, টেকসই শক্তির ভবিষ্যত গঠন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সহযোগিতায় ইউআইইউর সেন্টার ফর এনার্জি রিসার্চ (সিইআর) এ সেমিনারের আয়োজন করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেমিনারে বক্তারা স্মার্ট গ্রিডের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেমিনারটি বাংলাদেশের মানুষকে স্মার্ট গ্রিডের বিষয়ে সচেতনতা বৃদ্ধির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন ডিপিডিসি সিএসসিএসজি’র প্রকল্প পরিচালক আবদুল আলিম, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রোগ্রাম ম্যানেজার ভিদুসি চিয়ারা এবং এজেন্স ফ্রাঙ্কাইজ ডি ডেভেলপমেন্টের (এএফডি) কান্ট্রি ডিরেক্টর চ্যাসেট বেনোইট। মূল বক্তৃতা দেন যুক্তরাষ্ট্রের এনকেসফ্ট করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জন চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন ইউআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর হাসান সারোয়ার। স্মার্ট গ্রিডের ওপর উপস্থাপনা করেন ইউআইইউ সেন্টার ফর এনার্জি রিসার্চের (সিইআর) পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী।
সেমিনারের অর্থায়নে সহাযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এজেন্স ফ্রাঙ্কাইজ ডি ডেভেলপমেন্টের (এএফডি)। বাস্তবায়নের সহাযোগিতায় ছিলো এনকেসফ্ট করপোরেশন, ইউএসএ। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, গবেষক ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।