আপনার এলাকার নির্বাচন নিয়ে অভিযোগ-পরামর্শ জানাবেন কোন নম্বরে
নির্বাচনী এলাকার নির্বাচন–সংক্রান্ত যেকোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ জানাতে ‘নির্বাচন বন্ধু হটলাইন’ নম্বর জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল শনিবার দিবাগত রাতে দেওয়া এক পোস্টে এ নম্বর দেওয়া হয়।
নাগরিকদের উদ্দেশে ওই পোস্টে বলা হয়, আপনার নির্বাচনী এলাকার নির্বাচনবিষয়ক যেকোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ থাকলে কল করুন—নির্বাচন বন্ধু হটলাইন ৩৩৩ নম্বরে।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় চলছে নির্বাচনী প্রচার।