প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়াইরা আক্তার, জন্মগতভাবেই তার হার্টে ছিদ্র। বর্তমান বয়স তিন বছর তিন মাস। সে টাঙ্গাইলের মির্জাপুর বাজারের ফুটপাতে পণ্য বিক্রেতা শফিকুল ইসলামের মেয়ে।
শফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত তিনি নিজের উপার্জনে মেয়ের চিকিৎসা চালিয়ে আসছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সুয়াইরার অস্ত্রোপচার দরকার। এ জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা, যা তাঁর একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
এমন অবস্থায় সুয়াইরার পরিবার চিকিৎসা–সহায়তার জন্য সমাজের হৃদয়বান মানুষের কাছে আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শফিকুল ইসলাম, হিসাব নম্বর ০২০০০১৮৯৬১৫৯২, অগ্রণী ব্যাংক, মির্জাপুর শাখা, টাঙ্গাইল। এ ছাড়া সাহায্য পাঠানো যাবে ০১৭৪৩৪৬০৬৫৪ (বিকাশ ও নগদ)—মুঠোফোন নম্বরে। বিজ্ঞপ্তি