জুনের তুলনায় জুলাইয়ে হাসপাতালে ভর্তি ৭ গুণ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চ্যুয়াল ব্রিফিং
ছবি: ফেসবুক থেকে নেওয়া

জুলাই মাস এখনো শেষ হয়নি। তবে গত জুন মাসের তুলনায় চলতি জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে।

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আজ রোববার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক শাহাদাত হোসেন।

ব্রিফিংয়ে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মাসে ৫ হাজার ৯৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আর চলতি জুলাই মাসের ২৯ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৩৮ হাজার ৪২৯।

ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। আক্রান্ত পুরুষের হার ৬৪ শতাংশ। আক্রান্ত নারীর হার ৩৬ শতাংশ।

ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। এখানে ভর্তি রোগীর সংখ্যা ৬১০। ঢাকায় শিশুদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি।

ডেঙ্গুর টিকার বিষয়ে ব্রিফিংয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে বলা হয়, বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে।