নির্বাচন নিয়ে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বসলেন ব্রিটিশ হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের এই সাক্ষাৎ হয়
ছবি: ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে নেওয়া

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ বুধবার সন্ধ্যায় তাঁদের এই সাক্ষাৎ হয়েছে বলে ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য একসঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

সেখানে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে হাইকমিশনার সারাহ কুকের একটি ছবি দেওয়া হয়েছে। ছবিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হককে (চুন্নু) দেখা গেছে।

আগের দিন সন্ধ্যায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন সারাহ কুক। সেখানেও তিনি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য একসঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান।