হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা–সহায়তায় এনসিপির হেলথ অ্যালায়েন্সের হেল্পলাইন

হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন শিশুসহ বিভিন্ন বয়সী রোগীরা। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। মহাখালী, ঢাকা, ১৪ মেছবি: দীপু মালাকার

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহযোগিতার জন্য ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশাহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে এই হেল্পলাইন চালু করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

এনএইচএর আহ্বায়ক শাদরুল আলম ও সদস্যসচিব মো. আবদুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন চালু করা হয়েছে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে হাসপাতালভিত্তিক স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর উল্লেখ করা হয়েছে।

হামে আক্রান্ত শিশুদের পরিবারকে সহযোগিতা করার জন্য এনএইচএর পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক চিকিৎসক মো. জুলফিকার (01710498909) ও মাশুক (01835512550), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসক সাইয়েদ (01706520987) ও সানি (01558959650), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক আবদুল্লাহ আল মামুন (01608073642) ও মাজহারুল ইসলাম (01540752487), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে চিকিৎসক তন্নী শেখ (01999398779), আল আমিন (01718662463), হাবিব (01533794744) ও তাওফিক ইমনের (01310938573) সঙ্গে যোগাযোগ করতে বলেছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স।

ঢাকার মহাখালীতে অবস্থিত ডিএনসিসি হাসপাতালে চিকিৎসক মো. মনিরুজ্জামান (01770591529) ও উসামা (01826711924) এবং মিরপুরে অবস্থিত ডা. এম আর খান শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে চিকিৎসক আশিকুর রহমান শুভর (01676565118) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে এনসিপির চিকিৎসক সংগঠন এনএইচএ।