‘রাইজ অ্যাবোভ অল’ অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর, চলছে নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাইজ অ্যাবোভ অল’-এর দশম আয়োজন ২৭ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।

বরাবরের মতো আয়োজক ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি, সহযোগিতায় ফিট এলিগেন্স। এ ছাড়া এনার্জি পার্টনার ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার বাটা। অনুষ্ঠানটির টাইটেল স্পনসর মাস্টারকার্ড, পাওয়ার্ড বাই স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

দিনজুড়ে মঞ্চে নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরবেন বিভিন্ন খাতের পরিচিত করপোরেট ব্যক্তিত্ব ও নেতৃস্থানীয় ব্যক্তিরা। তাঁদের মধ্যে রয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের এমডি আমের আলী হোসাইন, ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান, এক্‌মি ল্যাবরেটরিজের এমডি তাসনিম সিনহা, লংকাবাংলা ফাইন্যান্সের এমডি হুমায়রা আজম, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সায়েফ নাসির এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

প্রথমবারের মতো রাইজ অ্যাবোভ অলের মঞ্চে বক্তব্য দেবেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি বংশোদ্ভূত ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওর্তাচ। এ ছাড়া থাকবেন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাবিলা নূর। গান শোনাবেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

এবারের আয়োজনের কো-স্পনসর ইউনাইটেড হেলথকেয়ার, পোলার আইসক্রিম, কুল, এ্যাকোয়া পেইন্টস, এসএমসি প্লাস, অপো ও শেল্‌টেক্‌। সহযোগী প্রতিষ্ঠান টার্কিশ এয়ারলাইনস, এলিট স্টিল, কোকা-কোলা, কেএফসি, ফুডি, চেরি, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, চ্যানেল আই, ড্যান কেক, ফ্রেশ, বোম্বে সুইটস, আমা কফি, সেনোরা, ডেটল, ব্লুচিজ, তাবাক কফি, ইশো, টিকিফাই, আইস টুডে, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, শাটার লেন্স, এলিট ফোর্স ও লিংক থ্রি।

আয়োজকদের প্রত্যাশা, এবারের আয়োজনও তরুণদের নতুনভাবে ভাবতে, শিখতে এবং নিজেদের সম্ভাবনাকে আরও বড় করে দেখতে উৎসাহিত করবে।

‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’-এর টিকিট পাওয়া যাচ্ছে ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে।