Èএখানে যে পলি্ল আছে তাও অনেকে জানে না'
Èচিনি রুংনক। চোরাই খানাই পুরংগই মাইয়া'∏অর্থাৎ Èআমাদের স্কুল নাই। ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারে না।' ত্রিপুরা জনগোষ্ঠীর ককবরক ভাষায় এ কথাগুলো বলছিলেন এক তরুণী মা সবিতা দেববর্মা। ১১ ফেব্রুয়ারি মেৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তঘঁেষা দুর্গম তৈলংবাড়ি নামক ত্রিপুরা আদিবাসী পলি্লতে দঁাড়িয়ে কথা হয় তঁার সঙ্গে। আরও অনেক আদিবাসী নারী-পুরুষ সেখানে সমবেত হন। তঁাদের অনেক কথা∏শিক্ষা, স্বাস্থ্য, খাওয়ার পানি, যোগাযোগ, কাজের অভাবসহ নানা রকম সংকটে ডুবে আছে তৈলংবাড়ি। তৈলংবাড়ির বাসিন্দারা জানান, প্রায় শত বছর ধরে আদিবাসী ত্রিপুরা (স্থানীয়ভাবে টিপরা নামে পরিচিত) জনগোষ্ঠী এখানে বাস করছে। গভীর অরণ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘঁেষে গড়ে উঠেছে প্রায় ২৩টি পরিবারের শতাধিক লোকের এ জনপদ। এ গ্রাম থেকে সবচেয়ে কাছের বাজারও প্রায় চার কিলোমিটার দূরে, সবচেয়ে কাছের বিদ্যালয়টির দূরত্ব প্রায় পঁাচ কিলোমিটার। পাহাড়ি দুর্গম পথে হঁাটা ছাড়া আর কোনো উপায় নেই। যাতায়াতের সমস্যায় এ গ্রামের শিশুরা বিদ্যালয়েই যায় না। হেডম্যান করুণা দেববর্মা বলেন, Èআমরা শত বছর ধরে সীমানে্ত প্রহরীর মতো আছি। দেশে থেকেও আমরা দেশে নাই। কেউ আমাদের খঁোজ রাখে না। আমাদের সমস্যা কাউকে বলার নাই।' তিনি আরও বলেন, Èআমাদের অবস্থা এত করুণ যে সামান্য টাকার জন্য এখানকার মেয়েরা তঁাত চালাতে পারে না। এক কেজি সুতা কিনতেও তো চার-পঁাচ শ টাকা লাগে। এই টাকাও আমরা পাই না। আমরা সরকারি-বেসরকারি সব রকম সুবিধা থেকে বঞ্চিত।' গ্রামের পানির উৎস একমাত্র পাহাড়ি ছড়াগুলো (খাল)। শুষ্ক মেৌসুমে তাও আবার শুকিয়ে যায়। তখন কুয়োর ময়লাযুক্ত পানির ওপরই তাদের ভরসা করতে হয়। গ্রামের কবিতা দেববর্মা বলেন, Èপানি নিয়ে সব সময় কষ্টে থাকি। কুয়ায় ব্যাঙ পোকা থাকে। আমরা এই পানিই খাই।' গ্রামের লোকজন জানান, সরকারি কোনো আর্থিক সহযোগিতা না পাওয়ায় দাদন ব্যবসায়ীরাই তঁাদের একমাত্র ভরসা। এখানকার প্রায় সবাই এই দাদন ব্যবসায়ীদের জালে আষ্টেপৃষ্ঠে বঁাধা। অন্য গ্রাম থেকে দাদন ব্যবসায়ীরা এসে এখানে লগ্নি করেন। আদিবাসী সরল মানুষগুলো একবার ঋণ নিলে আর দাদনের পঁ্যাচ থেকে বের হতে পারেন না। ভয়ে গ্রামবাসী এই দাদনদারদের সম্পর্কে কিছু বলতেও অস্বীকৃতি জানান।গ্রামের অনেকে জানান, তঁাদের গ্রামে কোনো সরকারি কর্মকর্তা দূরে থাক, স্থানীয় জনপ্রতিনিধিরাও আসেন না। তবে সম্প্রতি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কানি্ত চেৌধুরী গ্রামটি সফর করেছেন। এই প্রথম কোনো সরকারি কর্মকর্তাকে দেখল গ্রামবাসী। প্রকাশ কানি্ত বলেন, Èএখানে যে একটি আদিবাসী পলি্ল আছে, তাও অনেকে জানেন না। আমি খঁোজ নিয়ে অবস্থা দেখে কর্মসৃজন প্রকল্প থেকে গ্রামটির রাস্তার জন্য কিছু কাজ করেছি। এ ছাড়া একটি বিদ্যালয় করারও চষ্টো করছি ওখানে। একটি গভীর নলকূপও করা হচ্ছে।'