অকালপ্রয়াত তিন খ্যাতিমানকে দুর্গোৎসবে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের বিহারপুর সর্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের দুর্গাপূজা উৎসর্গ করা হয়েছে অকালপ্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ, প্রথিতযশা সাংবাদিক মিশুক মুনীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক মৃদুলকান্তি ভট্টাচার্যকে। মন্দিরের দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি সুরঞ্জন আচার্য্য বলেন, তারেক মাসুদ, মিশুক মুনীর ও মৃদুলকান্তি ভট্টাচার্যের মতো কীর্তিমান মানুষের মৃত্যু নেই। তাঁরা যেভাবে মৃত্যুবরণ করেছেন আর কোনো ব্যক্তিকে যেন এভাবে মৃত্যুবরণ করতে না হয়। দুর্গোৎসবের মাধ্যমে সারা দেশে এই বার্তা পৌঁছাক। এ কারণেই অকালপ্রয়াত তিন কীর্তিমান ব্যক্তির নামে দুর্গোৎসব উৎসর্গ করা হয়েছে।গতকাল সোমবার মন্দিরে গিয়ে দেখা গেছে, প্রধান ফটকে তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের ছবিসংবলিত ডিজিটাল ব্যানার শোভা পাচ্ছে। ওই ব্যানারের ওপরে চণ্ডীদাসের লেখা ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ ও কবি নজরুল ইসলামের ‘কীর্তিমানের মৃত্যু নেই’ উক্তি। মন্দিরের ভেতর মঞ্চের সামনে একটি বোর্ডে টাঙানো হয়েছে সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতামূলক বিভিন্ন স্লোগান।মন্দিরে আসা দর্শনার্থীরা জানায়, দুর্গোৎসবে বরেণ্য তিন ব্যক্তিকে স্মরণ করা খুব ভালো কাজ। কারণ, অনেকেই তাঁদের অকালমৃত্যু সম্পর্কে জানে না।