অকৃতকার্য ১৩ পরীক্ষার্থী পেল জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে ৪৬ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। এতে আগের ফলাফলে অকৃতকার্য হওয়া ১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।গতকাল শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দেওয়া চার হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে ৪৬ জনের ফল পরিবর্তিত হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২১ জন। তাদের মধ্যে ১৩ জন পরীক্ষার্থী গত ১২ মে প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হয়েছিল। পরিবর্তিত ফলাফল পেয়ে শিক্ষার্থীরা বেশ খুশি।এ ব্যাপারে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস প্রথম আলোকে বলেন, ‘গণনার ভুলের কারণে অনেক সময় পরীক্ষার্থীরা প্রাপ্য ফলাফল পায় না। এ কারণে তাদের জন্য পুনর্নিরীক্ষণের ব্যবস্থা থাকে।’ তিনি বলেন, পরিবর্তিত ফলাফল পাওয়া শিক্ষার্থীদের নতুন নম্বরপত্র আগামীকাল (আজ রোববার) সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে নেওয়ার অনুরোধ করা হলো। একই সঙ্গে ওই ফলাফল বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (www.comillaboard.gov.bd) পাওয়া যাবে।