অক্টোবরে ঢাকায় বৌদ্ধ ধর্মবিষয়ক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বৌদ্ধধর্মের সমৃদ্ধ এবং ঐতিহ্যকে বিদেশিদের সামনে তুলে ধরতে আগামী ২৭ অক্টোবর থেকে রাজধানীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর বাসসের।
মেনন বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল বুড্ডিস্ট ওয়ার্কশপ অ্যান্ড ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট সার্কিট কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলনে ১৩টি দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা যোগ দেবেন। পর্যটনমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে বৌদ্ধধর্মের শত শত বছরের ঐতিহ্য রয়েছে।
আন্তর্জাতিক সম্মেলনে ইউএনডব্লিউটিওর মহাসচিব তালেব রিফাইয়ের সঙ্গে চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান, নেপাল, ভারত ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা যোগ দেবেন।