অক্টোবর নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নভেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি বদলেছে। আগামী ১১ অক্টোবরের পরিবর্তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর থেকে। ওই দিন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী আগামী ১ নভেম্বর ‘ঘ’ ইউনিট, ৮ নভেম্বর ‘খ’ ইউনিট, ১৫ নভেম্বর ‘গ’ ইউনিট, ২২ নভেম্বর ‘ক’ ইউনিট ও ২৩ নভেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে ১১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়।