প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের চলতি অক্টোবর মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক অনুদান বণ্টনকারী অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ৭ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা থেকে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে এ অর্থ তুলতে পারবেন।উৎসব-ভাতার চেক হস্তান্তর: এ ছাড়া আগামী ঈদুল আজহার উৎসব-ভাতার সরকারি অংশ বাবদ ১২টি চেকও অনুদান বণ্টনকারী অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে গত ২৪ অক্টোবর হস্তান্তর করা হয়েছে। ২ নভেম্বর পর্যন্ত এ উৎসব-ভাতা উঠাতে পারবেন। তথ্য বিবরণী।