অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীর ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌর নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪৩ জন সাধারণ কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর। প্রার্থীদের মধ্যে ৪৪ জনই অক্ষরজ্ঞানসম্পন্ন বলে হলফনামায় উল্লেখ করেছেন। অবশিষ্ট ১০ জনের মধ্যে ছয়জন এসএসসি, তিনজন এইচএসসি ও একজন স্নাতক পাস। তবে সংরক্ষিত নারী কাউন্সিলর আসনে কোনো প্রার্থীই মাধ্যমিকের চৌকাঠ পার হতে পারেননি। হলফনামা সূত্রে জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সাতজনের মধ্যে আবদুল আলীম ও নূরুল আমিন এসএসসি পাস, বাকি পাঁচজন অক্ষরজ্ঞানসম্পন্ন। ২ নম্বর ওয়ার্ডে চারজনের মধ্যে বিদ্যুৎ কুণ্ডু ছাড়া তিনজনই অক্ষরজ্ঞানসম্পন্ন। ৩ নম্বর ওয়ার্ডে চারজনের মধ্যে সবুজ বিশ্বাস লালন এইচএসসি পাস ও তিনজন অক্ষরজ্ঞানসম্পন্ন। ৪ নম্বর ওয়ার্ডে সাতজনের মধ্যে আনোয়ার হোসেন এইচএসসি পাস, আনিছুর রহমান দাখিল পাস। ৫ নম্বর ওয়ার্ডে তিনজনই অক্ষরজ্ঞানসম্পন্ন।