অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শীতকালীন উৎসব
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের উত্তরা ক্যাম্পাসে শীতকালীন উৎসব (উইন্টার ফেস্টিভ্যাল) উদ্যাপিত হয়েছে। ২৯ জানুয়ারি শুরু হওয়া দুই দিনব্যাপী এ উৎসব আয়োজনের উদ্দেশ্য ছিল পাঠ্যক্রমের বাইরের জগতের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া।
উৎসবের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের ডিন জি ইউ আহসান এবং অক্সফোর্ড স্কুলের সভাপতি সাখাওয়াত হোসেন।
উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় অংশ নেয় আল-হাসান ডায়মন্ড গ্যালারি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সাজ, বি-স্টাইলিশ, পিজা রোমা, সুগার পাফস, রুমি’স কিচেন, বই বিচিত্রাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। উৎসবে অক্সফোর্ড স্কুলের উত্তরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনীও হয়।
৩০ জানুয়ারি উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মো. আবদুল্লাহ আরেফ। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ ফারজানা আবেদীন অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ব্যাকবেঞ্চারস’ উৎসব আয়োজনে সহায়তা করে। বিজ্ঞপ্তি।