অক্সফোর্ডে বাংলাদেশি ফরিদা আনোয়ার কাউন্সিলর নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক ফরিদা আনোয়ার অক্সফোর্ডের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন৷ তিনি লেবার পার্টির হয়ে হেডিংটন থেকে নির্বাচন করেন৷ খবর ইউএনবির৷
ফরিদপুর জেলার সাবেক সিভিল সার্ভেন্ট শাহ মুহাম্মদ ইসরাইলের মেয়ে ফরিদা ১৯৬৫ সালে যুক্তরাজ্যে বসতি গড়েন৷ সেখানে তিনি সরকারের শীর্ষ পর্যায়ে চাকরি করেন৷ কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, এই বিজয়ের মাধ্যমে তিনি অক্সফোর্ডে কল্যাণমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করতে পারবেন৷