অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮। একই সঙ্গে স্কুলের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীও পালিত হয়।

বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে দিনভর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অতিথি ও শুভানুধ্যায়ীদের জন্য মিলনমেলায় পরিণত অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে ছিলেন অক্সফোর্ড স্কুলের অধ্যক্ষ ড. নাউলাগে শান্তি পেরেরা পাদুকাসহ শিক্ষকেরা।

১০০ মিটার দৌড়, বস্তা দৌড়, রিলে দৌড়, চকলেট দৌড়, মোরগ লড়াই, বল কুড়ানো, গণিত দৌড়, দীর্ঘ লাফসহ ইত্যাদি ইভেন্টে পাঁচটি আলাদা দলে ভাগ হয়ে অক্সফোর্ডের প্রধান ও জুনিয়র শাখা ও গুলশান, বনশ্রী এবং উত্তরা শাখার শিক্ষার্থীরা এতে অংশ নেবে।

দিনের সবচেয়ে আকর্ষণীয় পর্বটি ছিল র‍্যাফেল ড্র। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ অক্সফোর্ড পরিবারের সদস্যরা অংশ নেন। বিজ্ঞপ্তি