অগ্গধমঞ্চা মহাথেরর অন্ত্যেষ্টিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুণ্যার্থীদের ভালোবাসা আর গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার কক্সবাজারের রামু উপজেলার উখিয়ারঘোনা জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ অগ্গধমঞ্চা মহাথেরর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে বিহারসংলগ্ন মাঠে বাঁশ, কাঠ ও রঙিন কাগজে রেঙ্গুনি কারুকাজ করে প্রায় ৫০ ফুট উঁচু একটি দৃষ্টিনন্দন আলং তৈরি করা হয়। ওই আলংয়ে রাখা হয় উ অগ্গধমঞ্চা মহাথেরর মরদেহ। বেলা আড়াইটায় শুরু হয় আলং নৃত্য। কক্সবাজারের ঝিলংজা বড়ুয়া পূর্ব ও পশ্চিম বড়ুয়াপাড়া, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি এবং রামুর উত্তর ফতেখাঁরকুল বড়ুয়াপাড়ার নৃত্য দল প্রায় তিন ঘণ্টা ঐতিহ্যবাহী আলং নৃত্য পরিবেশন করে।