অগ্নস্ফুিলিঙ্গ গ্যাসের সংস্পর্শে আসায় বিস্ফোরণ ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গত শুক্রবার বিস্ফোরণের কারণ খুঁজে পেয়েছেন তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা। তদন্ত শেষে গতকাল শনিবার প্রথম আলোকে তাঁরা জানান, বৈদ্যুতিক সুইচের অগ্নস্ফুিলিঙ্গ (স্পার্ক) বদ্ধ ঘরে সৃষ্ট গ্যাসের সংস্পর্শে আসায় ওই বিস্ফোরণ ঘটে।স্থানীয় লোকজন জানান, শুক্রবার সন্ধ্যায় মিরপুর ২ নম্বর সেকশনের ই ব্লকের ৫ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই ওই বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গতকাল শনিবার সকালে ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাসের তদন্ত দল ওই বাড়িতে যায়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ ইউনিট ঘটনাস্থলের বিভিন্ন ধরনের ছবি ধারণ করে।জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পয়োনিষ্কাশন লাইনে জমে থাকা বিষাক্ত মিথেন গ্যাস শৌচাগারে আসে। সেখান থেকে তা মেঝেতে ছড়িয়ে পড়ে বাতাসে মিশে যায়। এ গ্যাস আগুনের সংস্পর্শে এসে প্রচণ্ড বিস্ফোরণ সৃষ্টি করে। তিনি বলেন, যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেখানে রান্নার কাজে ব্যবহূত কোনো গ্যাসলাইন বা পাইপ খুঁজে পায়নি তদন্ত দল। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অভিযান) মেজর মাহবুবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের দুটি দল বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে। তাঁরা এই ঘটনায় অগ্নিদগ্ধ ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরীক্ষা করে জানতে পেরেছে, শীতাতপনিয়ন্ত্রিত দ্বিতীয় তলার বদ্ধ ঘরটি অনেক দিন বন্ধ থাকার পর কিছু দিন আগে সেটি ব্যবহার করা শুরু হয়। ওই ঘরটিতে গ্যাসের লাইন ছিল। ওই লাইনের লিকেজ থেকে বেরিয়ে আসা গ্যাস জমে ছিল কক্ষটিতে। শুক্রবার সন্ধ্যায় ফ্যানের সুইচ চালু করার সময় সামান্য স্পার্ক (অগ্নস্ফুিলিঙ্গ) করলে ওই গ্যাসের সংস্পর্শে এসে তা শক্তি সঞ্চয় করে বিকট বিস্ফোরণ হয়।জানতে চাওয়া হলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে, বদ্ধ কক্ষটিতে জমে থাকা গ্যাস অগ্নস্ফুিলিঙ্গের সংস্পর্শে এলে এই ভয়াবহ বিস্ফোরণ হয়। পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল অনুসন্ধান করে নিশ্চিত হয়েছে, কোনো বিস্ফোরক থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেনি।মিরপুর থানার অপারেশন কর্মকর্তা আবু বকর জানান, গতকাল ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের জামাতা মাসুদ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বলা হয়, হঠাৎ বিস্ফোরণে বাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে তাঁরা কিছুই বুঝতে পারছেন না।