প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিনির্বাপণব্যবস্থা, অগ্নি প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও উপজেলার কাঁচপুরের চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা খানমের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।আদালত কাঁচপুর বিসিক শিল্পনগরীতে অবস্থিত কাঁচপুর প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানাকে ৩০ হাজার ও এলসন ফুডকে ৩০ হাজার টাকা এবং সিদ্ধিরগঞ্জ পুল এলাকার সুফিয়া ফর্নিচারকে ১৫ হাজার ও মেশেয়ার প্যাকেজিং ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।