প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরের হরিণহাটি এলাকায় গতকাল বুধবার সকালে অগ্নিকাণ্ড ঘটেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, হরিণহাটির ফেদু মাতাব্বরের বাড়ির একটি ঘরে সকাল নয়টার দিকে হঠাৎ ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাড়ির ৩০টি ঘরসহ ভেতর থাকা মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।