প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার নাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে। ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফিরোজ খান বলেন, আগুনে পুড়ে যাওয়া এসব দোকান থেকে অন্তত ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সমাহার টেইলার্সের মালিক মুহাম্মদ এমদাদ বলেন, ঋণের টাকায় দোকানের মালামাল মজুত করেছি। অাগুনে সব পুড়ে গেছে। তিনি ক্ষতি কাটাতে সরকারের সহযোগিতা চেয়েছেন।