অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নন্দনকানন ইসলামিয়া মার্কেটে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর বিশু দাশ জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত পৌনে দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে পোশাক তৈরির দোকানসহ পাঁচটি দোকানঘর পুড়ে যায়। নন্দনকানন ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।