অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে একটি পেট্রলের দোকানে গতকাল বৃহস্পদিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানের মালিক লেমন মিয়া দগ্ধ হন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নান্দিনা পশ্চিম বাজারে লেমন মিয়ার দোকানের সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তেই আগুন পাশের আবদুল গণির মুদি দোকান, মনছুর আহম্মেদের মবিলের দোকান ও মনির হোসেনের কসমেটিকসের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। জামালপুর প্রতিনিধি|