অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় গত বুধবার রাতে একটি করাত কল ও তিন মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি|