প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের দক্ষিণ মরফলা এলাকায় আগুনে নয়টি বসতঘর পুড়ে গেছে। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দক্ষিণ মরফলা এলাকার আবুল কাসেম, কহিনুর আকতার, আবদুল লতিফ, মো. ইদ্রিস, মো. মহিম, মো. আলী, মো. ইসমাইল, আবদুল মোমেন ও কালু মিয়ার বসতঘর আগুনে পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুন ধরতে পারে।