প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী এলাকায় অগ্নিকাণ্ডে ১৮টি দোকানঘর পুড়ে গেছে। গত রোববার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দোকানঘরে আটকা পড়ে মো. মুনসুর নামে এক যুবক দগ্ধ হন। বাঘাইছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুনে প্রতিবছর কোটি কোটি টাকা পুড়ে নষ্ট হচ্ছে। জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস স্থাপন করা হলে জানমাল রক্ষা করা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণের টাকাসহ সমস্ত বরাদ্দ পাওয়া গেছে। জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।