অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা গ্রামে গত বুধবার দিবাগত রাতে একটি বাড়িতে আগুনে গবাদিপশুসহ ঘরবাড়ি পুড়ে গেছে। বাড়ির গৃহকর্তা আজমত আলী বলেন, বুধবার রাত তিনটার দিকে গোয়ালঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনটি গরু পুড়ে মারা যায়। একপর্যায়ে আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি টিনের ঘরের আসবাব, ৮০ হাজার টাকা, ধান ও ভুট্টা পুড়ে যায়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে আজমত দাবি করেন। স্থানীয় বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মানিকগঞ্জ প্রতিনিধি