অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি পোলট্রি খাদ্যের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট (এআইটি) নামে পোলট্রি খাদ্য তৈরির কারখানায় ওয়েল্ডিং মেশিনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মেশিন, যন্ত্রাংশ ও তৈরি খাদ্য পুড়ে গেছে। কারখানার বিক্রয় বিভাগের কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।