অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়ার ছমদিয়ায় গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে ছমদিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের সামনে আগুনে শামসুল ইসলামের ফার্মেসি, আবু সৈয়দের চায়ের দোকান ও বদিউল আলমের মুরগির খামার পুড়ে যায়। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বরুমচড়া ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।