অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ব্যানার ও রাবার স্ট্যাম্প তৈরির একটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বিশ্বন্তর বড়ুয়া প্রথম আলোকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মো. মারুফ হোসেনের মালিকানাধীন দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।