অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা সদরের কাচারি বাজারে গত সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বাজারের অবস্থান শহরের কালীবাড়ি সড়কে। রাত পৌনে চারটার দিকে বিল্লাল মিয়ার চালের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ছয়টি কাঁচামালের দোকান, পাঁচটি চালের ও তিনটি কনফেকশনারির দোকান পুড়ে যায়। কিশোরগঞ্জ মডেল থানার এসআই শফিকুল ইসলাম বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।