অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে।
পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, সারোয়াতলী গ্রামের রণজিৎ চৌধুরীর বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। গভীর রাতে লাগা ওই আগুনে পাঁচটি বসতঘর পুড়ে যায়। দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।