প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ইরানি মার্কেটে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার ভোরে ওই আগুন লাগে। খবর পেয়ে ফেনীর ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, এই মার্কেট শুক্রবার বন্ধ থাকে। অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক। ছাগলনাইয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’