প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পিতামবর্দী বাজারে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ওই বাজারে মো. ফারুকের কাপড়ের দোকানে আগুন লাগে। আগুন দ্রুত পাশের মো. নজরুলের জুতার দোকান, সাজাবুদ্দিন খানের মুদি দোকান, লাল মিয়া তালুকদারের সারের গুদাম ও নূরুল ইসলামের কলার আড়তে ছড়িয়ে পড়ে। এতে ওই পাঁচটি দোকান পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এতে তাঁদের প্রায় ৩০ লাখ টাকার মাল পুড়ে গেছে।