অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের পুরান বাজারে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। দমকল বাহিনী, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, শহরের পুরান বাজারের দক্ষিণ গলিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সোহাগ মিয়ার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে যায় পাঁচটি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে একটি মুদি, দুটি ওষুধের, একটি সেলুন ও একটি হোমিও ওষুধের।