অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলীর রুপালি আবাসিক এলাকার পাশে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত তিনটার দিকে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে দুটি চায়ের দোকান, একটি লাকড়ির দোকান ও একটি মুদি দোকান পুড়ে যায়। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ছাড়া টাইগারপাসে পাহাড়ের পাদদেশে বস্তিতে আগুন লেগে একটি আধপাকা বসতঘর পুড়ে গেছে। গতকাল রাত সাড়ে আটটায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইয়াহিয়া আকতার জানান, বস্তির পাশে সিএনজি ফিলিংস্টেশন থাকায় আগুনে ভয়াবহ ক্ষতির শঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।